• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

নারী কেলেঙ্কারীর ঘটনায় মহেশপুরের ওসি সাইফুল ইসলামকে প্রত্যাহার করে তদন্ত কমিটি গঠন

বিবর্তন ডেস্ক:
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫
নারী কেলেঙ্কারীর ঘটনায় মহেশপুরের ওসি সাইফুল ইসলামকে প্রত্যাহার করে তদন্ত কমিটি গঠন
নারী কেলেঙ্কারীর ঘটনায় মহেশপুরের ওসি সাইফুল ইসলামকে প্রত্যাহার করে তদন্ত কমিটি গঠন

স্ত্রী পরিচয়ে এক নারীকে নিয়ে যশোর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রেস্ট হাউসে অবস্থান কালে ছাত্রদলের কর্মীদের হাতে ধরা পড়া ঝিনাইদহের মহেশপুর থানার ওসি সাইফুল ইসলামকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একইসঙ্গে গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি। ঘটনাটি ঘটে গত ৩০ জুন সন্ধ্যায়। যশোর পানি উন্নয়ন বোর্ডের পুরাতন রেস্ট হাউসের ‘কপোতাক্ষ’ নামক কক্ষে ওঠেন ওসি সাইফুল ইসলাম।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তিনি একজন নারীকে সঙ্গে নিয়ে সেখানে প্রবেশ করেন। পরে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাসান সনির নেতৃত্বে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী রেস্ট হাউসে গিয়ে ওই কক্ষে প্রবেশ করার চেষ্টা করেন। চলে দরজা ধাক্কাধাক্কি।

একপর্যায়ে ওসি সাইফুল ইসলাম বাইরে বেরিয়ে আসতে চাইলে তাকে ধাক্কা দিয়ে আবার কক্ষে নিয়ে যান ছাত্রদল নেতারা। সেখানে বাকবিতণ্ডা, ধস্তাধস্তি ও কিছু ভাংচুরের ঘটনাও ঘটে। পরে পুরো ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

পরিস্থিতি বিবেচনায় জেলা পুলিশ কর্তৃপক্ষ ওসি সাইফুল ইসলামকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে ঝিনাইদহ পুলিশ লাইনে সংযুক্ত করার সিদ্ধান্ত নেন।

ঝিনাইদহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইমরান জাকারিয়া বলেন, মহেশপুর থানার ওসি সাইফুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। সেইসাথে ঘটনাটি তদন্তের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category