• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

নানা আয়োজনে ঝিনাইদহে জলাতংক দিবস পালিত

রাজু আহমেদ, ঝিনাইদহ:
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
নানা আয়োজনে ঝিনাইদহে জলাতংক দিবস পালিত
নানা আয়োজনে ঝিনাইদহে জলাতংক দিবস পালিত

নানা আয়োজনে ঝিনাইদহে জলাতংক দিবস পালিত হয়েছে। আজ রবিবার সকালে র‌্যালি, ফ্রি ভ্যাক্সিনেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।

ঝিনাইদহ জেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়। সেখানে ফ্রি ভ্যাক্সিনেশন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রাণিসম্পদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: এএম আতিকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ সিভিল সার্জন ডা: মো: কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ভেটেরিনারি অফিসার ডা: সনজিৎ কুমার বিশ্বাস। অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: রেজাউল করিম। এছাড়াও সদর উপজেলা ভেটেরিনারি সার্জন তারেক মুসাসহ জেলার ৬ টি উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category