• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

নাটোর থেকে চুরি হওয়া শিশু কুষ্টিয়ায় উদ্ধার: অভিযুক্ত গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১০ জুন, ২০২৩
নাটোর থেকে চুরি হওয়া শিশু কুষ্টিয়ায় উদ্ধার: অভিযুক্ত গ্রেফতার
নাটোর থেকে চুরি হওয়া শিশু কুষ্টিয়ায় উদ্ধার: অভিযুক্ত গ্রেফতার

নাটোর সদর হাসপাতাল থেকে চুরি হওয়া কন্যা শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ জুন) সকাল ৮টায় কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈল ইউনিয়নের খাজানগর চাষী ক্লাব এলাকা থেকে উদ্ধার করা হয়। এসময় মুল অভিযুক্তকেও গ্রেফতার করা হয়েছে। এ খবর নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত জহুরুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ জুন) সকালে নাটোর সদর হাসপাতালে সদ্য ভূমিষ্ঠ শিশুটি তার দাদি খাইরুন নাহারের কোলে ছিল। পরে বেলা ১২টার দিকে নার্সের পোশাক পরিহিত এক নারী এসে ডাক্তার দেখানোর কথা বলে শিশুটিকে নিয়ে যায়। পরে দীর্ঘসময় ওই নার্স ফিরে না আসায় স্বজনরা শিশুটির খোঁজ করতে থাকেন। পরবর্তীতে পুরো হাসপাতাল চত্বরে সেই নারীর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনার পরপরই সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে পুলিশের একাধিক টিম মাঠে নামে। টানা অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশুটিকে উদ্ধারসহ মুল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি সংঘবদ্ধ চোর চক্রের কাজ বলে জানা গেছে। অন্য অভিযুক্তদের ধরতেও পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। শিশুটির পিতা নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার খাজুরা মহিষডাঙ্গা গ্রামের বাসিন্দা মাহফুজুর রহমান। সদ্য ভূমিষ্ঠ কন্যাকে হারিয়ে পরিবারের সবাই পাগলপ্রায় হয়ে গিয়েছিলেন। সবার দোয়ায় ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তার হারানো মানিককে ফিরে পাওয়ায় খুঁশি তিনি।
কুষ্টিয়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জহুরুল ইসলাম বলেন, মূলত এ অভিযানে নাটোর জেলা পুলিশের টিম কাজ করেছে। এই অভিযানে সহযোগিতা করেছে কুষ্টিয়া পুলিশের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category