• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুর জেলা আ.লীগের সম্পাদক এম এ খালেক আটক পদ্মা নদীর চরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৫০ পরিবারের মাঝে কুষ্টিয়া বিজিবির খাদ্যসামগ্রী বিতরণ নতুন নিকোটিন পণ্যে তরুণদের আকৃষ্ট করছে কোম্পানিগুলো- নিষিদ্ধের দাবি ইউপি নির্বাচনের ঘোষিত তারিখ চূড়ান্ত নয় গাংনী উপজেলা আওয়ামী যুবলীগ থেকে পদত্যাগের হিড়িক ধর্ষণ মামলায় গাংনীর নিত্যানন্দপুরের রনি সরকার জেলহাজতে মুজিবনগরে ইট ভাঙ্গার মেশিন উল্টে নির্মাণ শ্রমিক নিহত মেহেরপুরে ইয়াবা, গাজা, নগদ অর্থ ও গুলিসহ বাবা ছেলে আটক পাটখড়ির দখলে মেহেরপুর-মুজিবনগর সড়ক: দুর্ঘটনার ঝুঁকিতে পথচারী গাংনীতে অনলাইন জুয়ায় জড়িত বলে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ধর্ষণ মামলায় গাংনীর নিত্যানন্দপুরের রনি সরকার জেলহাজতে

বিবর্তন ডেস্ক:
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ধর্ষণ মামলায় গাংনীর নিত্যানন্দপুরের রনি সরকার জেলহাজতে: ছবি-সংগৃহিত
ধর্ষণ মামলায় গাংনীর নিত্যানন্দপুরের রনি সরকার জেলহাজতে: ছবি-সংগৃহিত

মেহেরপুরের গাংনীতে বিয়ের প্রলোভনে প্রতিবেশি এক তরুণীর সঙ্গে একাধিকবার শারীরিকসম্পর্ক স্থাপনের অভিযোগে দায়ের করা মামলায় রনি সরকার (৩২) নামে এক জনকে জেলহাজতে পাঠিয়েছে আদালত।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে মেহেরপুর আমলি আদালতের বিজ্ঞ বিচারক জাহিদ হাসান মামলার শুনানি শেষে রনি সরকারকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। একই মামলার অপর দুই আসামি রনি সরকারের বাবা ও মাকে জামিন দিয়েছে আদালত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গাংনী উপজেলার নিত্যানন্দপুর গ্রামের ১৯ বছর বয়সী এক তরুণীর সঙ্গে রনি সরকারের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রলোভনে রনি সরকার একাধিকবার বিভিন্ন স্থানে নিয়ে ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে বলে অভিযোগ করা হয়েছে। সর্ম্পক ও বিয়ে করবে মর্মে রনির বাবা-মা তাদের মেলামেশায় কখনো বাধাঁ হয়নি। পরবর্তীতে বিয়ে করতে অস্বীকৃতি জানায় রনি। বিয়ে করতে অস্বীকৃতির বিষয়টি পারিবারিকভাবে রনির বাবা-মাকে জানালেও তারা কোন পদক্ষেপ নেয়নি বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় গত চলতি মাসের ৫ সেপ্টেম্বর গাংনী থানায় রনি সরকার, তার বাবা ও মায়ের বিরুদ্ধে মামলা করেন ওই তরুণী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category