• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে ভ্যানচালককে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে ভ্যানচালককে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ
দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে ভ্যানচালককে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ

দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে আব্দুল খালেক (৪৫) নামের এক ভ্যানচালককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। আজ রবিবার সকালে মেহেরপুরের গাংনীর সন্ধানী স্কুল এন্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। আব্দুল খালেক বাঁশবাড়িয়া গ্রামের চ্যাতন মন্ডলের ছেলে।

ভুক্তভোগী ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, স্কুলে যাওয়ার পথে বাশঁবাড়িয়ার গাংনী ফিলিং স্টেশনের সামনে চলতি মাসের ২১ তারিখে অভিযুক্ত ভ্যানচালক শিশুটিকে কুপ্রস্তাব দিয়েছিলো। পরে আজ সকাল সাড়ে নয়টার দিকে সন্ধানী স্কুল এন্ড কলেজের সামনে ওই ছাত্রী তার পরিবারকে অভিযুক্ত ভ্যানচালককে শনাক্ত করে দেয়। এসময় উত্তেজিত জনতা তাকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। আহত অবস্থায় অভিযুক্ত ভ্যানচালককে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে গাংনী থানা হেফাজতে নেওয়া হয়।

এ বিষয়ে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, গণধোলাইয়ের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযুক্তকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। হয়রানীর শিকার ঐ শিশুর অভিভাবকের অভিযোগের ভিত্তিতে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category