• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

দৌলতপুরে রেজা আহমেদ বাচ্চু মোল্লার গণসংযোগ

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
দৌলতপুরে রেজা আহমেদ বাচ্চু মোল্লার গণসংযোগ
দৌলতপুরে রেজা আহমেদ বাচ্চু মোল্লার গণসংযোগ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণ, প্রচার ও বাস্তবায়নের লক্ষ্যে তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে তারেক রহমান নির্দেশিত কর্মসূচি পালন করেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৪টা থেকে রাত পর্যন্ত দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় জনসংযোগ ও পথসভা করেন।

ডাংমড়কা বাজার, মশাউড়া, আদাবাড়িয়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় কর্মসুচী চলাকালে উপস্থিত হাজারো জনতা উদ্দেশ্যে রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বদ্ধপরিকর রয়েছে। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে একটি কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

দল যদি আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেয়, তাহলে আমি দৌলতপুরকে একটি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত, দুর্নীতিমুক্ত, উন্নত ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ।

এসময় চলাকালে রেজা আহমেদ বাচ্চু মোল্লার সাথে উপস্থিত ছিলেন, আলহাজ্ব বিল্লাল হোসেন, ফরজ উল্লাহ, মোস্তফা চেয়ারম্যান, হাসিব মেম্বার, শিশির মোল্লা, রুবেল হোসেন সহ বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ। কর্মসূচী চলাকালে জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি জনস্রোতে রূপ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category