• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

দৌলতপুরে বিষাক্ত অ্যালকোহল পানে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
দৌলতপুরে বিষাক্ত অ্যালকোহল পানে নিহত হাকিম আহমেদ
দৌলতপুরে বিষাক্ত অ্যালকোহল পানে নিহত হাকিম আহমেদ

কুষ্টিয়ার দৌলতপুরে বিষাক্ত অ্যালকোহল পানে হাকিম আহমেদ (২১) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নিহত শিক্ষার্থীর চাচাতো ভাই মাসুম।

নিহত হাকিম আহমেদ খলিসাকুন্ডি ডিগ্রি কলেজের শিক্ষার্থী এবং দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের চকঘোগা পূর্বপাড়ার মো. হাসিবুল ইসলামের ছেলে।

এর আগে, গতকাল শুক্রবার রাতে হাকিমকে অসুস্থ অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

নিহতের চাচাতো ভাই মাসুম জানান, শুক্রবার সন্ধ্যায় গ্রামের একটি লিচু বাগানে বসে হাকিম তার এক বন্ধুর সঙ্গে বিষাক্ত অ্যালকোহল পান করে। এসময় দুজনই অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের দৌলতপুর হাসপাতালে নেওয়া হয়। তবে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় হাকিমের মৃত্যু হয়। আর তার বন্ধু হযরত উদ্দিন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category