• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

দৌলতপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জিয়াউর রহমান, কুষ্টিয়া
Update : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
দৌলতপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দৌলতপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজিব হোমেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ঝাউদিয়া বাজার সংলগ্ন এলাকায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক দিঘলকান্দি গ্রামের আকতার আলী ঘটকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, সজিব অতিরিক্ত কাঠের খড়ি বোঝায় ট্রাকের ওপর চড়ে যাওয়ার সময় ঝাউদিয়া এলাকায় বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে ট্রাকের উপরেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সড়কের ওপর দিয়ে টানা বৈদ্যুতিক তার অতিরিক্ত খড়ি বোঝায় ট্রাকের খড়ির সাথে আটকিয়ে গেলে তা ছাড়াতে গিয়ে সজিব বিদ্যুৎস্পৃষ্ট হয়।

দুর্ঘটনার বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত দিঘলকান্দি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাজিবুর রহমান বলেন, ঘটনাস্থলে থাকা ট্রাক ও নিহত যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল কবীর বলেন, বিদ্যুৎস্পৃষ্টে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category