• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

দৌলতপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

কুষ্টিয়া প্রতিনিধি
Update : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
দৌলতপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
দৌলতপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক মো. এহতেশাম রেজা দৌলতপুর উপজেলার সকল সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ইউপি চেয়ারম্যান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা করেছেন।

মঙ্গলবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল্লাহর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, সহকারী কমিশনার (ভুমি) মো. শাহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সাকির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম গেরিলা, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, সাংবাদিক এম, এস, শাহীন।

এছাড়া সরকারী দপ্তরের কমকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ইউপি চেয়ারম্যানরা বক্তব্য রাখেন। জেলা প্রশাসক এহতেশাম রেজা এ উপজেলায় সরকারী বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড স্বচ্ছ ও জবাবদিহিতার সাথে সম্পন্ন করার জন্য সকলের সহযোগীতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category