• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মামা-ভাগ্নে খুন

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মামা-ভাগ্নে খুন
দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মামা-ভাগ্নে খুন

কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার বাগোয়ান গ্রামের সর্দার গ্রুপ ও মন্ডল গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন- দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বিচার সর্দারের ছেলে বায়েজিদ সর্দার (২০) ও হামেদ সর্দারের ছেলে আশরাফুল সর্দার (৫০) । তারা সম্পর্কে মামা-ভাগ্নে এবং সর্দার গ্রুপের লোক।

এলাকাবাসী সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাগোয়ান কান্দিপাড়া বাজার এলাকায় সর্দার গ্রুপ ও মন্ডল গ্রুপের লোকজনদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সর্দার গ্রুপের আশরাফুল ঘটনাস্থলেই নিহত হন। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়। গুরুতর আহত বায়েজিদ সর্দার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহতের পরিবারের সদস্যরা বলেন, সামাজিক দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন আশরাফুল ও বায়েজিদকে কুপিয়ে হত্যা করেছে। পূর্ব পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, পূর্ব শত্রুতার জের ধরে দুপক্ষের সংঘর্ষ হয়। এতে সর্দার গ্রুপের দুজন নিহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category