• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরের গাংনীতে পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের মারধরের মামলায় দুই শিক্ষকসহ তিনজন গ্রেফতার মেহেরপুরে পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত পরীক্ষার্থী গ্রেফতার আমরা এমন বাংলাদেশে ফিরে যেতে চাই, যেখানে সামাজিক নিরাপত্তা থাকবে : আইনমন্ত্রী পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু বীর মুক্তিযোদ্ধা কমরেড গোলাম মোস্তফার স্মরণসভা অনুষ্ঠিত বই খুলে নকল: ভিডিও ধারণ করায় দুই গণমাধ্যমকর্মীকে মারধরের অভিযোগ থানায় জিডি করে ফিরে পেলো হারানো ১০৮ মুঠোফোন ও ১৭ লাখ ৪৩ হাজার নগদ টাকা র‍্যাবের অভিযানে ৯৭ বোতল স্ক্যার্ফ সিরাপসহ দুই মাদক পাচারকারী আটক গাংনীতে মাদকাসক্তিসহ অনলাইন জুয়া ও ট্রাফিক সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সীমান্তে অবৈধ পারাপার ও পুশ-ইন প্রতিরোধে জনসচেতনতায় বিজিবির মাইকিং

দেশ সেরা পুরস্কার পেলো গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
দেশ সেরা পুরস্কার পেলো গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ
দেশ সেরা পুরস্কার পেলো গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ

সঞ্চয় ও ঋণদান ক্যাটাগরিতে দেশসেরা পুরস্কার পেলেন মেহেরপুরের মুজিবনগর উপজেলার গোপালনগর কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ।

গত শনিবার জাতীয় সমবায় দিবস উপলক্ষে ঢাকার সমবায় মাল্টিপারপাস সম্মেলন কক্ষে এ আয়োজিত সমবায় দিবসের অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি পুরস্কার গ্রহণ করেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা এ এফ হাসান আরিফ প্রধান অতিথি হিসেবে গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি সহযোগী অধ্যাপক আব্দুর রাজ্জাকের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ শাহানারা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রানালয় এবং সমাজকল্যাণ মন্ত্রানলায়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো: শরিফুল ইসলাম, অতিরিক্ত নিবন্ধক কাজী মেজবাহ উদ্দীন আহমেদ।

মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার গোপালনগর কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড দীর্ঘদিন ধরে সঞ্চয় ও ঋণদান কার্যক্রম সুনামের সাথে চালিয়ে আসছে। ফলে উপজেলা, জেলা ও বিভাগ পেরিয়ে দেশব্যাপী শ্রেষ্ঠত্ব অর্জন করায় মেহেরপুর ও কুষ্টিয়ার বিভিন্ন পর্যায়ের মানুষ গোপালনগর কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি ইসলামী ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক আব্দুর রাজ্জাককে অভিনন্দন জানিয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category