• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

দীর্ঘমেয়াদী দেশ পরিচালনার দায়িত্ব দেয়নি বাংলাদেশের জনগণ-জাভেদ মাসুদ মিল্টন

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
দীর্ঘমেয়াদী দেশ পরিচালনার দায়িত্ব দেয়নি বাংলাদেশের জনগণ-জাভেদ মাসুদ মিল্টন
দীর্ঘমেয়াদী দেশ পরিচালনার দায়িত্ব দেয়নি বাংলাদেশের জনগণ-জাভেদ মাসুদ মিল্টন

মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন বলেছেন, একটি নতুন বাংলাদেশে প্রবেশ করেছেন। ড. ইউনুস সাহেবসহ অর্ন্তবর্তী সরকারকে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে জনগন। তোমাদের দীর্ঘমেয়াদী বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দেয়নি। উনাদের কাজ একটি সুষ্ঠ নির্বাচনের পরিবেশ তৈরী করে দেওয়া।

যে পরিবেশে বাংলাদেশের জনগন তাদের ভোট অধিকার প্রয়োগ করে, তাদের আগামী দিনের সংসদ নিবার্চিত করবেন। তাদের ক্ষমতা বসানো। তোমাদের কাজ হচ্ছে একটি নির্বাচিত সরকারের হাতে যৌক্তিকভাবে ক্ষমতা হস্তান্তর করা। সোমবার (২১ এপ্রিল) দুপুরে হাড়াভাঙ্গা এইচবি মাধ্যমিক প্রাঙ্গনে কাজিপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা গুলো বলেন।

এসময় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রেজাউল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ, আব্দুল আওয়াল, আফজাল হোসেন কালু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউসার আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category