• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

দলমত ভুলে নৌকার ছায়াতলে আসেন: ফরহাদ হোসেন এমপি

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২০ মে, ২০২৩
দলমত ভুলে নৌকার ছায়াতলে আসেন: ফরহাদ হোসেন এমপি
দলমত ভুলে নৌকার ছায়াতলে আসেন: ফরহাদ হোসেন এমপি

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেছেন, দেশের একটি দলের কর্মীরা নৌকায় ভোট দেননি। তারা সাধারণ মানুষকে নৌকায় সীল মারা থেকে বিরত রাখতে পারেননি। তাদের ভোটেই আওয়ামী লীগ সরকার গঠন করেছিলেন। সে কারণেই দেশে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। শিক্ষার্থীরা বিনামূল্যে বই পাচ্ছে, রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ পাচ্ছে সাধারণ মানুষ। যার সুবিধা বিরোধীদলের মানুষেরাও ভোগ করছে। তাই তাদেরকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার ছায়াতলে আসার আহব্বান জানালেন মন্ত্রী।
শনিবার (২০মে) দুপুরে সদর উপজেলার কাজী কুদরুতুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। তিনি আরো বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষৎ। তাদের উন্নত শিক্ষা ব্যাবস্থার মাধ্যমে গড়ে তুলতে হবে। তাহলেই আগামীতে এ দেশটিকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা সম্ভব।
সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠানটির সভাপতি অ্যাডভোকেট কাজী শহিদুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আজিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী, বর্তমান শিক্ষক শিক্ষার্থীসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category