• সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

তৃতীয় বিয়ের অনুমতি না পাওয়ায় গাংনীতে এক প্রবাসীর আত্মহত্যা

Reporter Name
Update : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
তৃতীয় বিয়ের অনুমতি না পাওয়ায় গাংনীতে এক প্রবাসীর আত্মহত্যা
তৃতীয় বিয়ের অনুমতি না পাওয়ায় গাংনীতে এক প্রবাসীর আত্মহত্যা

তৃতীয় বিয়ের জন্য সম্মতি না দেওয়াই অপর দুই স্ত্রী ও পরিবারের উপর অভিমান করে মেহেরপুরের গাংনীতে আলমগীর হোসেন নামের এক মালয়েশিয়া প্রবাসী আত্মহত্যা করেছে। শুক্রবার ভোরে গাংনী উপজেলার বামন্দী নিশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রবাসী আলমগীর একই এলাকার নমাজ আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, দুই সন্তানের জনক আলমগীর হোসেন দীর্ঘদিন প্রবাস থেকে কিছুদিন হলো দেশে এসেছেন। বর্তমানে সংসারে তার দুই স্ত্রী ও দুটি সন্তান রয়েছে। এমতাবস্থায় সে তৃতীয় বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে। এতে দুই স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা সম্মতি না দেওয়ায় বৃহস্পতিবার রাতে তাদের মনোমালিন্য হয়। পরে গভীর রাতে সে নিজের ঘরে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ফাঁস নেয়। ভোরে পরিবারের লোকজন তাকে ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে বামন্দি পুলিশ ক্যাম্পের ইনচার্জকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category