• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

তুচ্ছ ঘটনায় গাংনীতে যুবককে হাতুড়িপেটা

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
গাংনীতে সংঘর্ষে ৭জন আহত
গাংনীতে সংঘর্ষে ৭জন আহত

মেহেরপুরের গাংনীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিশির হোসেন (২০) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহতর ঘটনা ঘটেছে।

রবিবার (১৫ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার বানিয়াপুকুর গ্রামে এ ঘটনা ঘটে।

শিশির গাংনী উপজেলার বানিয়াপুকুর গ্রামের দিনাউদ্দিনের ছেলে।

আহত শিশিরের চাচা সাইদুর রহমান জানান, মোটরসাইকেলের নাট খোলাকে কেন্দ্র করে শিশির ও রফিকুল ইসলামের ছেলে আবির হোসেনের বাকবিতান্ডার জের ধরে সন্ধ্যায় কৌশলে শিশিরকে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারুক জানান, কপালে হাতুড়ির আঘাতে অনেকটা ক্ষত হয়েছে ও বাম পায়ে হাতুড়ির আঘাতে রয়েছে, তার উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনাটি শোনার পর পুলিশ পাঠানো হয়েছে।শিশিরের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category