• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

তিন দিনের রিমান্ডে দুদক মহাপরিচালকের পিএ

বিবর্তন ডেস্ক
Update : শনিবার, ২৪ জুন, ২০২৩
তিন দিনের রিমান্ডে দুদক মহাপরিচালকের পিএ
তিন দিনের রিমান্ডে দুদক মহাপরিচালকের পিএ

ঘুষের টাকা গ্রহনকালে গ্রেফতার দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (মানিলন্ডারিং) এর ব্যাক্তিগত সহকারী গৌতম ভট্টাচার্যসহ চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (২৪ জুন) ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করে পু্লিশ। এসময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই রুহুল আমীন ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবীর এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া অপর আসামিরা হলেন- চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল মো. এসকেন আলী খান, দালাল চক্রের হাবিবুর রহমান ও পরিতোষ মন্ডল।

উল্লেখ্য, গত শুক্রবার মতিঝিলের একটি হোটেল থেকে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে মিষ্টির চারটি প্যাকেট, নগদ দেড় লাখ টাকা, চারটি মোবাইল ফোন, দুদকের মনোগ্রাম দেওয়া খাকি রঙের একটি খাম ও দুদকের একটি নোটিশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মতিঝিল থানায় একটি মামলা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category