বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আনন্দ মিছিল করেছে গাংনী উপজেলা ও পৌর বিএনপি। আজ রবিবার বিকেলে গাংনী বাসস্ট্যান্ডে থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।
জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক আব্দাল হক, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অ্যাডাম সুমন, ইমন হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী, ষোলটাকা ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, পৌর যুবদলের আহবায়ক এনামুল হক, কাথুলী ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস ওয়াহেদ বেল্টুসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
আনন্দ মিছিল শেষে বক্তারা বলেন, দীর্ঘদিন পর তারেক রহমান দেশে আসায় দেশবাসীর জন্য আশার বার্তা বয়ে নিয়ে আনবেন। এসময় তারা তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তন কামনা করেন।