• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

তামাক নিয়ন্ত্রণে জাতীয় সম্মাননা পেল টিসিআরসি

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ৩১ মে, ২০২৪
তামাক নিয়ন্ত্রণে জাতীয় সম্মাননা পেল টিসিআরসি
তামাক নিয়ন্ত্রণে জাতীয় সম্মাননা পেল টিসিআরসি

দেশে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখায় “তামাক নিয়ন্ত্রণে জাতীয় সম্মাননা ২০২৪”এ ভূষিত হয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টোব্যাকো কন্ট্রোল এন্ড রিসার্চ সেল (টিসিআরসি)।

শুক্রবার (৩১ মে) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ এর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ডা: সামন্ত লাল সেন টিসিআরসির প্রতিনিধি দলের হাতে এই সম্মাননা পদক ও সার্টিফিকেট তুলে দেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল কর্তৃক ‘বেসরকারি সংস্থা/প্রতিষ্ঠান’ ক্যাটাগরিতে টিসিআরসিকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। এসময় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. গনেশ চন্দ্র সাহা ও টিসিআরসির প্রকল্প ব্যবস্থাপক ফারহানা জামান লিজা এ সম্মাননা গ্রহণ করেন।

উল্লেখ্য: ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গবেষণা প্রতিষ্ঠান টিসিআরসি গঠনের পর থেকেই তামাক নিয়ন্ত্রণের লক্ষে সর্বাধিক গুরুত্ব দিয়ে গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তামাক নিয়ন্ত্রণের কার্যক্রমের মধ্যে- তামাকজাত দ্রব্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী বৃদ্ধি, ধোয়াবিহীন তামাক এবং ই-সিগারেট সংক্রান্ত গবেষণাকার্য সম্পাদন করছে। যা তামাক নিয়ন্ত্রণে নীতিনির্ধারণী পর্যায়ে উল্লেখযোগ্য অবদান রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category