• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

ড. মোঃ তোজাম্মেল হোসেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ৭ জুন, ২০২৬
ড. মোঃ তোজাম্মেল হোসেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য
ড. মোঃ তোজাম্মেল হোসেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. মোঃ তোজাম্মেল হোসেন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে আজ রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারী সাধারণ শাখার ৩৭.০০.০০০০.০৭৯.১১.৩০১.২৩-২৭১ সম্বর স্মারকে প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন বলা হয়েছে, ড. মোঃ তোজাম্মেল হোসেন বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এর আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর হিসেবে কর্মরত রয়েছেন। মেহেরপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩ (সংশোধিত-২০২৫)-এর ১০(১) ধারা অনুযায়ী তাঁকে এ নিয়োগ প্রদান করা হয়েছে।

নিয়োগের শর্তে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যেটি আগে হবে, ততদিন তিনি উপাচার্য পদে দায়িত্ব পালন করবেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে প্রফেসর ড. শেখ বখতিয়ার উদ্দীন দায়িত্ব পালন করেছেন।

বিশ্ববিদ্যালয়টি আগামী শিক্ষাবর্ষে দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তির মাধ্যমে একাডেমিক কার্যক্রম শুরু হবে। ড. তোজাম্মেল হোসেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আওয়ামী লীগ সরকারের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. রবিউল ইসলামকে প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে অন্তবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. বখতিয়ার উদ্দিন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহন করেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এ বিশ্ববিদ্যালয়ের জন্য উপাচার্য হিসেবে ড. মোঃ তোজাম্মেল হোসেনকে নিয়োগ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কার্যক্রম চালু না হলে ও তৃতীয় বারের মতো উপাচার্য পরিবর্তন করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category