• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

ডিলার পর্যায়ে ডিজেল পাওয়ায় চাষীদের মাঝে স্বস্তি

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
ডিলার পর্যায়ে ডিজেল পাওয়ায় চাষীদের মাঝে স্বস্তি
ডিলার পর্যায়ে ডিজেল পাওয়ায় চাষীদের মাঝে স্বস্তি

মেহেরপুরে ফিলিং স্টেশনের পাশাপাশি ডিলার পয়েন্টগুলোতে ডিজেল বিক্রি শুরু হয়েছে। এতে চাষীদের মাঝে নেমে এসেছে স্বস্তি। এছাড়াও ডিলার পয়েন্টগুলোতে পর্যাপ্ত ডিজেল সরবরাহের দাবি জানিয়েছেন চাষীরা।

গত কয়েকদিন ধরে জেলার ১৫টি ফিলিং স্টেশনের পাশাপাশি ১৭ টি ডিলার পয়েন্টে ডিজেল সরবরাহ শুরু হয়েছে। পদ্মা, মেঘনা ও যমুনা পেট্রোলিয়াম লিমিটেড থেকে স্বল্প পরিমানে ডিজেল পাচ্ছেন ডিলাররা। যা সরাসরি চাষীদের জন্য সরবরাহ করা হচ্ছে। ডিলার পয়েন্টগুলোর আশেপাশের এলাকার চাষীরা ডিজেল সংগ্রহ করছেন। ফিলিং স্টেশনে গিয়ে ডিজেল সংগ্রহে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে চাষীদের। এর চেয়ে কম ভোগান্তিতে সহজেই ডিলার পয়েন্ট থেকে ডিজেল পাওয়ায় চাষীরা সন্তোষ প্রকাশ করেছেন। প্রাথমিকভাবে ইঞ্জিন প্রতি ৫ লিটার করে দেওয়া হচ্ছে।

ডিলার পয়েন্টে ডিজেল নিতে আসা চাষীররা জানান, ফিলিং স্টেশনগুলোতে দিনের পর দিন ও রাতে লাইন দিয়েও ডিজেল মিলছে না। বিভিন্ন প্রকার যানবাহন মালিকরা দাপট দেখিয়ে ডিজেল নিয়ে যাচ্ছে। এতে চাষীরা হয়ে পড়েছেন অসহায়। তাই ডিলার পয়েন্টগুলো সহজ পদ্ধতিতে তেল পেতে চান চাষীরা।

ডিলাররা জানান, চাহিদার তুলনায় অনেক কম পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে ডিপো থেকে। পর্যাপ্ত ডিজেল সরবরাহ করা হলে চাষীদের সমস্যা মিটে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category