• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

ডঃ হামিদ আজগর মাসুম এর মৃত্যুতে হানিফ এমপি’র শোক

বিবর্তন প্রতিবেদক, কুষ্টিয়া
Update : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
ডঃ হামিদ আজগর মাসুম এর মৃত্যুতে হানিফ এমপি'র শোক
ডঃ হামিদ আজগর মাসুম এর মৃত্যুতে হানিফ এমপি'র শোক

প্রফেসর ডঃ হামিদ আজগর মাসুম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। অর্থোপেডিক সার্জন ডঃ হামিদ আজগর মাসুম খুলনা পঙ্গু হাসপাতালের স্বত্বাধিকারী, খুলনা বিএমএ’র সাবেক সভাপতি। এক শোক বার্তায় জানিয়েছেন, তার মত এমন সমাজ হিতৈষী, মানবিক চিকিৎসক বর্তমান সমাজে বিরল। এমন বরেণ্য চিকিৎসকের শূন্যতা সহজে পূরণ হবার নয়। চিকিৎসা সেবার মাধ্যমে তিনি মানবকল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। একজন চিকিৎসক মানুষের কত প্রিয় হতে পারেন তা ডাঃ হামিদ আজগর মাসুম কাজের মাধ্যমে, সেবার মাধ্যমে প্রমাণ করে গেছেন। তিনি বেশ কিছুদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। বৃহস্পিতিবার (২৭ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকাতে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ পাক যেন তার পরিবারকে এই শোক সহ্য করার মত তৌফিক দান করেন। কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব এই তথ্য নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category