• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
কাপড়ে মল ছিটিয়ে মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধার ৪৮ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র তামাক নিয়ন্ত্রণের বড় বাঁধা কোম্পানির হস্তক্ষেপ আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা: সীমানা খুঁটি ভাংচুরের অভিযোগ গাংনীর কাজীপুর সীমান্তে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে মাছ ব্যবসায়ীকে গাছে বেঁধে দুটি ভ্যান ও টাকা ছিনতাই পিকিং স্টার’ হাঁসে স্বাবলম্বী মেহেরপুরের বাঁধন-মাসে আয় ৪ লাখ টাকা দৌলতপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত গাংনীতে বেতের আঘাতে শিক্ষার্থীর পা ভাঙ্গার অভিযোগ হুজুরের বিরুদ্ধে মেহেরপুরে আন্তর্জাতিক প্রবীণ হিতৈষী দিবস পালিত গাংনীতে ভুট্টার বীজ নিয়ে রিটেলার সম্মেলন অনুষ্ঠিত

ঠিকাদারি প্রথা বাতিলের দাবি: মেহেরপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর সামনে মাঠকর্মীদের অবস্থান

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
ঠিকাদারি প্রথা বাতিলের দাবি: মেহেরপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর সামনে মাঠকর্মীদের অবস্থান
ঠিকাদারি প্রথা বাতিলের দাবি: মেহেরপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর সামনে মাঠকর্মীদের অবস্থান

চাকরি স্থায়ীকরণ ও মৌলিক শ্রম অধিকার আদায়ের দাবিতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (BAT) বাংলাদেশ-এর মাঠকর্মী এবং চুক্তিভিত্তিক শ্রমিকদের দীর্ঘদিনের অসন্তোষ এবার প্রকাশ্যে এসেছে।

চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরাসরি কোম্পানির অধীনে স্থায়ী কর্মী হিসেবে অন্তর্ভুক্তির দাবিতে রবিবার (১৯ রবিবার) বিকেলে মেহেরপুর-চুয়াডাঙ্গা প্রধান সড়কে মেহেরপুর ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কার্যালয়ের সামনে অবস্থান নেন আন্দোলনরত মাঠকর্মীরা।

বিক্ষুব্ধ কর্মীদের অভিযোগ, কুষ্টিয়া লিফ প্রসেসিং কারখানাসহ দেশের বিভিন্ন প্ল্যান্টে তারা বছরের পর বছর ধরে সততা ও নিষ্ঠার সাথে শ্রম দিয়ে আসছেন। অথচ তামাক চাষী ও কোম্পানির মধ্যকার মূল সেতু হিসেবে কাজ করা এই মাঠকর্মীদের সরাসরি কোম্পানির রোল-এ অন্তর্ভুক্ত না করে, তৃতীয় পক্ষের ঠিকাদারি প্রতিষ্ঠান এমএসএম ( মেসার্স মতিয়ার রহমান) অধীনে রেখে দেওয়া হয়েছে। ফলে তারা ন্যায্য সুযোগ-সুবিধা ও মৌলিক অধিকার থেকে চরমভাবে বঞ্চিত হচ্ছেন।

আন্দোলন চলাকালে মাঠকর্মীদের একটি প্রতিনিধি দল তাদের যৌক্তিক দাবিগুলো কর্তৃপক্ষের কাছে মৌখিকভাবে পেশ করেন এবং সমাধানের জন্য আগামী ৭ কার্যদিবসের সময়সীমা বেঁধে দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত ইতোমধ্যেই চুক্তিভিত্তিক কর্মীরা নিজ নিজ অবস্থান থেকে কর্মবিরতি পালন শুরু করেছেন।

আন্দোলনরত মাঠকর্মীরা জানান: “আমরা সম্পূর্ণ আইনগত ও শান্তিপূর্ণ উপায়ে আমাদের অধিকার আদায়ের চেষ্টা করছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের এই ন্যায্য আন্দোলনের মধ্যেই ক্ষোভ দমাতে আমাদের কিছু সহকর্মীকে অন্যত্র বদলি করার চিঠি দেওয়া হয়েছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই-আমরা নিজ নিজ কর্মস্থলেই অবস্থান করব, কিন্তু দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো কাজে অংশ নেব না। কর্তৃপক্ষকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে; এর মধ্যে দাবি মেনে নিলে আমরা সসম্মানে কাজে ফিরে যাব।”

তামাক চাষের এই গুরুত্বপূর্ণ মৌসুমে মাঠকর্মীদের এমন কর্মবিরতির ফলে কোম্পানির মাঠপর্যায়ের কার্যক্রমে স্থবিরতা নেমে আসার আশঙ্কা তৈরি হয়েছে। শ্রমিক প্রতিনিধিরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে দৃশ্যমান ও ইতিবাচক কোনো সিদ্ধান্ত না এলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এসময় মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও আল্লাহরদগা রিজিওনালের মাঠকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিষয়ে মেহেরপুর ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (BAT) কর্মকর্তা হাসিবুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category