• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা বড় মনি ধর্ষণ মামলায় কারাগারে

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১৫ মে, ২০২৩
টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা বড় মনি ধর্ষণ মামলায় কারাগারে
টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা বড় মনি ধর্ষণ মামলায় কারাগারে

টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবরিয়া বড় মনিরকে কিশোরী ধর্ষণ মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার (১৫মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল মহসীন আওয়ামী লীগ নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গোলাম কিবরিয়া বড় মনির টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের বড় ভাই। তিনি টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব।

টাঙ্গাইলের সরকারি কৌশলী (পিপি ) অ্যাডভোকেট এস আকবর খান জানান, এক কিশোরীর করা ধর্ষণ মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা বড় মনির নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল মহসীন জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে আওয়ামী লীগ নেতা ও তার স্ত্রী উচ্চ আদালত থেকে জামিন পেলেও পরবর্তিতে চেম্বার আদালত তাদের জামিন স্থগিত করে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত ৫ এপ্রিল রাতে টাঙ্গাইল সদর থানায় শহর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়েছেন বলে মামলায় উল্লেখ করেছেন। মামলায় গোলাম কিবরিয়ার স্ত্রী নিগার আফতাবকেও আসামি করা হয়েছে। এ দিকে অন্তঃসত্ত্বার প্রমাণ পেয়েছেন মেডিকেল বোর্ড। এছাড়াও ওই কিশোরী ৬ এপ্রিল দুপুরে আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category