• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

ঝিনাইদহ বাইপাস এলাকায় বাসের চাপায় স্ত্রীসহ সেনা সদস্য নিহত

বিবর্তন ডেস্ক:
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
ঝিনাইদহ বাইপাস এলাকায় বাসের চাপায় স্ত্রীসহ সেনা সদস্য নিহত
ঝিনাইদহ বাইপাস এলাকায় বাসের চাপায় স্ত্রীসহ সেনা সদস্য নিহত

ঝিনাইদহে বাসচাপায় ঘটনাস্থলে জান্নাতুল ফেরদৌস তুলি (২৭) ও চিকিৎসাধীন অবস্থায় তার স্বামী সেনাসদস্য সোহেল কাজী নিহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে ঝিনাইদহ শহরের বাইপাস সড়কের ভুটিয়ারগাতী এলাকার গ্যাস ডিপোর কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল কাজীর বাড়ি নড়াইল জেলার লোহাগাড়া থানার লক্ষ্মীপাশা গ্রামে। তিনি চট্টগ্রামে সেনাবাহিনীর বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলে করে সোহেল কাজী তাঁর স্ত্রীকে নিয়ে ঝিনাইদহ শহরের বাইপাস সড়কের ভুটিয়ারগাতী এলাকায় পৌঁছান। এ সময় পার্শ্ববর্তী সড়ক থেকে আসা একটি রিকশার সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে তাঁরা সড়কে পড়ে যান। একই সময় কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস তাঁদের চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তুলি মারা যান। গুরুতর আহত হন তাঁর স্বামী সোহেল।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত বিশ্বাস জানান, নড়াইল থেকে মোটরসাইকেলে করে স্ত্রী জান্নাতুল ফেরদৌস তুলিকে নিয়ে শৈলকুপার বড়দাহ এলাকায় শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন সোহেল কাজী। ভুটিয়ারগাতী এলাকার গ্যাস ডিপোর কাছে পৌঁছালে খুলনাগামী গড়াই পরিবহনের বাসটি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তুলি নিহত হন। আহত সোহেলকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে যশোর সিএমএইচে নেওয়া হয়।

নিহত তুলির মা নুরজাহান বেগম বলেন, আমার জামাই ও মেয়ে আমাদের বাড়িতে বেড়াতে আসছিল। পথে সড়ক দুর্ঘটনায় আমার মেয়ের মৃত্যু হয়। আহত জামাইকে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে যশোর সিএমএইচে নেওয়ার পর সেও মারা যায়। তিনি জানান, সোহেল সেনাবাহিনীতে চট্টগ্রামে কর্মরত ছিলেন এবং ছুটিতে বাড়িতে এসেছিলেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যের স্ত্রী জান্নাতুল ফেরদৌস তুলি ঘটনাস্থলেই নিহত হন। পরে আহত সেনাসদস্য সোহেল কাজী যশোর সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category