• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

ঝিনাইদহ জেলা আওয়ামীলীগ কার্যালয়ের পাশে ককটেল বিষ্ফোরণ

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
ঝিনাইদহ জেলা আওয়ামীলীগ কার্যালয়ের পাশে ককটেল বিষ্ফোরণ
ঝিনাইদহ জেলা আওয়ামীলীগ কার্যালয়ের পাশে ককটেল বিষ্ফোরণ

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পেছনে ককটেল বিষ্ফোরণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৮ডিসেম্বর) দিবাগত রাত দুইটার দিকে কার্যালয়ের পেছনের দিকে একটি ফাঁকা জায়গায় পর পর চারটি ককটেল বিষ্ফোরণের আওয়াজ পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয়রা ও পুলিশ। এ ঘটনার পরেই কার্যালয়ের পূর্ব পাশ পাঁচটি অবিষ্ফোরিত অবস্থায় ককটেল উদ্ধারের দাবি করেছে পুলিশ। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঝিনাইদহ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা তথ্য নিশ্চিত করে বলেন, গতকাল রাতে বিকট শব্দ শুনে রাতে পুলিশের একটি দল আওয়ামী লীগের দলীয় কার্যালয় এলাকায় যায়। সে সময় পুলিশ সদস্যরা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পিছনে ককটেল বিস্ফোরণের স্থান পরিদর্শন করেন। একই সময়ে কার্যালয়ের পূর্ব পাশ থেকে আরও পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেন। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category