• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

ঝিনাইদহে ৬০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রাজু আহম্মেদ, ঝিনাইদহ।
Update : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
ঝিনাইদহে ৬০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
ঝিনাইদহে ৬০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ঝিনাইদহে সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে প্রান্তিক সাংস্কৃতিক পল্লী ও শিশু পার্কে অংকুরের আয়োজনে ৬০ টি পরিবারের মধ্যে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অংকুরের আহবায়ক জয়নাল আবেদিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি ও অংকুরের আজীবন সদস্য আহসান হাবিব রনক। অংকুর নাট্য একাডেমির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়ার পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অংকুরের দাতা সদস্য হায়দার আলী, সরকারি কেসি কলেজের সাবেক জি এস ও যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার বাঁশি, অংকুরের আজীবন সদস্য মো: আবুল কালাম আজাদ ও মীর আব্দুল মান্নানসহ অন্যান্যরা। সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের পরিবারের সদস্যরা ঈদ সামগ্রী পেয়ে সন্তষ্টি প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category