• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

ঝিনাইদহে ৪৫ মিনিটের ব্যবধানে সড়ক দূর্ঘটনায় নিহত ৩

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
ঝিনাইদহে ৪৫ মিনিটের ব্যবধানে নিহত ৩
ঝিনাইদহে ৪৫ মিনিটের ব্যবধানে নিহত ৩

ঝিনাইদহে ৪৫ মিনিটের ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।  শনিবার (১৪ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের চেউনিয়া এলাকায় ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

এদিকে সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহের গাড়াগঞ্জ-শৈলকুপা সড়কের হাবিবপুর এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে।

ট্রাকের চাপায় নিহত ব্যক্তিরা হলেন, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া গ্রামের মিটুল বিশ্বাসের ছেলে মো. রাকিব বিশ্বাস (২০) ও একই গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে মো. শাকিল হোসেন (২১)। তবে যাত্রীবাহী বাসের চাপায় নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে রাকিব ও রবিউল মোটরসাইকেলে নিজ গ্রাম থেকে কালীগঞ্জ শহর হয়ে ঝিনাইদহ জেলা শহরের দিকে যাচ্ছিলেন। পথে চেউনিয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর পিছলে পড়ে যান। এ সময় বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাক দুজনকে চাপা দিলে ঘটনাস্থলে তাঁদের মৃত্যু হয়।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুস সালাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহত দুই তরুণের লাশ উদ্ধার করেছেন। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়েছেন। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category