• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য শফিকুল আজম খান

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য শফিকুল আজম খান
ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য শফিকুল আজম খান

ঝিনাইদহ-৩ আসনের বর্তমান সংসদ সদস্য শফিকুল আজম খান (চঞ্চল) দলীয় মনোনয়ন চেয়ে পাননি। গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে এলাকায় ফিরে কর্মী-সমর্থকদের দাবির মুখে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন।

জানাগেছে, শফিকুল আজম খান ঢাকা থেকে এলাকায় ফিরছেন-এমন খবরে গতকাল বিকেলে হাজার হাজার কর্মী-সমর্থক হাজির হন ঝিনাইদহের মহেশপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে।

বিকেল সাড়ে চারটার দিকে তিনি মহেশপুরে এসে পৌঁছান। তাকে ঘিরে কর্মী-সমর্থকেরা স্লোগান দিতে থাকেন। তিনি যেনো স্বতন্ত্র প্রার্থী হন, সে দাবি জানাতে থাকেন। এ সময় বর্তমান সংসদ সদস্য তার বক্তৃতায় প্রার্থী হওয়ার ঘোষণা দেন।

ওই সমাবেশে বক্তৃতা করেন মান্দারবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন আর রশিদ, স্বরূপপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, নেপা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এম এ আসাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিরুল ইসলাম খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মজনুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category