• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

ঝিনাইদহে মহান মে দিবস পালিত

রাজু আহম্মেদ, ঝিনাইদহ।
Update : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
ঝিনাইদহে মহান মে দিবস পালিত
ঝিনাইদহে মহান মে দিবস পালিত

‘শ্রমিক মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে শহরের পানি উন্নয়ন বোর্ড এলাকা থেকে জেলা প্রশাসন এবং কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

অপরদিকে দিবসটি উপলক্ষে সকালে শহরের পোস্ট অফিস মোড়ে শ্রমিক সমাবেশের আয়োজন করে জেলা শ্রমিক দল। এতে জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ শ্রমিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সেসময় বক্তার বলেন, শ্রমজীবী মানুষের সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই মালিক-শ্রমিক সৌহার্দ্য ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই গড়ে উঠবে একটি ন্যায্য ও উন্নত বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category