• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

ঝিনাইদহে ভেজাল কীটনাশক বিক্রেতাদের লাইসেন্স বাতিলের দাবীতে কৃষকদের মানববন্ধন

বিবর্তন প্রতিবেদক, ঝিনাইদহ।
Update : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
ঝিনাইদহে ভেজাল কীটনাশক বিক্রেতাদের লাইসেন্স বাতিলের দাবীতে কৃষকদের মানববন্ধন
ঝিনাইদহে ভেজাল কীটনাশক বিক্রেতাদের লাইসেন্স বাতিলের দাবীতে কৃষকদের মানববন্ধন

ঝিনাইদহের মহেশপুরে ভেজাল কীটনাশক বিক্রেতাদের লাইসেন্স বাতিল ও ক্ষতিপুরণের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আজ মঙ্গল সকালে মহেশপুর উপজেলার পুরন্দনপুর গ্রামের ভাটামতলা বাজারে এ কর্মসূচীর আয়োজন করে স্থানীয় ক্ষতিগ্রস্থ কৃষকেরা।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে গ্রামের শতাধিক কৃষক অংশ নেয়। সেসময় ক্ষতিগ্রস্থ কৃষক কে এম সালাউদ্দিন, রুস্তম আলী, আজাদুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করেন, উপজেলার পুরন্দনপুর গ্রাম, ভাটামতলা বাজারসহ কয়েকটি বাজারে কিছু অসাধু ব্যবসায়ী কৃষকদের কাছে ভেজাল কীটনাশক বিক্রি করছে। এতে অনেক কৃষকের ফসল নষ্ট হয়ে গেছে। কৃষি অফিসে অভিযোগ দিলেও তারা কোন ব্যবস্থা নেয়নি। তাই এসব অসাধু কীটনাশক বিক্রেতার লাইসেন্স বাতিল ও ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপুরণ দেওয়ার দাবী জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category