• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

ঝিনাইদহে বিষাক্ত এ্যালকোহল পানে তিন জনের মৃত্যু

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
ঝিনাইদহে বিষাক্ত এ্যালকোহল পানে তিন জনের মৃত্যু
ঝিনাইদহে বিষাক্ত এ্যালকোহল পানে তিন জনের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের নদীপাড়ায় বিষাক্ত এ্যালকোহল পান করে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে কালীগঞ্জ শহরের শ্রীলক্ষী সিনেমা হলের সামনে নদীপাড়ার হারুন অর রশিদের ছেলে জাহাঙ্গীর (৩৫), একই এলাকার অনিল কুমারের ছেলে বিপুল কুমার (৪৫) ও ঢাকালে পাড়ার খোকন মিয়ার ছেলে রাজিব হাসান (২৮)। গেলরাতে বিভিন্ন সময় তাদের মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, গেলরাতে নিহতরা সবাই কালীগঞ্জ মেইন বাসস্টান্ড এলাকার একটি হোমিও হল থেকে এ্যালকোহল পান করে। এরপর তারা অসুস্থ হয়ে পড়ে। পরে গভীর

রাতে কালীগঞ্জ, ঝিনাইদহ ও যশোর হাসপাতালে তাদের মৃত্যু হয়। বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে একই সমস্যা নিয়ে আরও তিনজন চিকিৎসাধীন রয়েছে তবে তারা কোথায় আছে তা নিশ্চিত করা যায়নি।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, মারা যাওয়া ব্যক্তিরা সবাই এ্যালকোহল পান করেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করেছেন। তিনি জানতে পেরেছেন এ্যালকোহল পানের পর তারা সবাই বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাদের হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category