ঝিনাইদহে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
‘টেকসই জীবনযাত্রার ন্যায্য রুপান্তর’ প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। কনজ্যুমারস এ্যাসোসিয়েশন অব বাংলাংদেশ (ক্যাব) এর আয়োজনে দিবসটি উপলক্ষে শহরের পায়রা চত্তরে আজ সকাল ১১ টার দিকে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় ক্যাব এর জেলা সভাপতি আমিনুর রহমান টুকু, সাধারণ সম্পাদক শরিফা খাতুন সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, ভোক্তা অধিকার নিশ্চিতে আইনের যথাযথ বাস্তবায়ন করতে করতে হবে। যেন পণ্য কিনে ভোক্তা প্রতারিত না হয়। সাথে সকলের সচেতনতা খুবই জরুরি।