• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ

রাজু আহম্মেদ, ঝিনাইদহ।
Update : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ

সারা দেশের মতো ঝিনাইদহেও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা ও পান্তা-মাছের আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় স্থানীয়রা।
সকাল ৮ টায় ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। নানা রঙের ব্যানার, মুখোশ, ঢাক-ঢোল ও ঐতিহ্যবাহী বাংলার নানা প্রতীক নিয়ে হাজারো মানুষ অংশ নেয় এই শোভাযাত্রায়। এতে অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদসহ সরকারি কর্মকর্তা, সাংস্কৃতিক কর্মী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
শোভাযাত্রা শেষে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে লোকগান, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে বাংলার লোকজ সংস্কৃতিকে তুলে ধরা হয়। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী আয়োজন করে নিজস্ব সাংস্কৃতিক পরিবেশনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category