• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

ঝিনাইদহে প্রতিষ্ঠানের পাশেই মালিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
ঝিনাইদহে প্রতিষ্ঠানের পাশেই মালিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
ঝিনাইদহে প্রতিষ্ঠানের পাশেই মালিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের পাশেই মালিক হামিদুল ইসলাম জনি (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলা শহরের কসাই মোড় এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের পাশ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি হরিনাকুন্ডু উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের আতিয়ার রহমান মুন্সীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত যুবকের ওই এলাকায় ‘মুন্সী মোবাইল হাউজ’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সকাল থেকে তিনি নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কেনাবেচা করছিলেন। দুপুরে মসজিদে নামাজ পড়তে গিয়েছিল। পরে তার দোকানে ক্রেতারা এসে না পেয়ে ফিরে যেতে থাকেন।একপর্যায়ে বাজারের অন্য দোকানিরা তাকে খুঁজতে থাকেন। এসময় দোকানের পাশের একটি গলিতে রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

নিহতের বাবা আতিয়ার রহমান মুন্সী জানান, তাদের গ্রামের এক ব্যক্তি তাকে জানান, তার ছেলেকে কারা যেন মেরে ফেলেছে। পরে তিনি এসে দোকানের পিছনে ছেলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।

হরিণাকুন্ডু থানার পরিদর্শক (তদন্ত) আক্তারুজ্জামান লিটন বলেন, নিহতের গলায় একটি ছুরিবিদ্ধ রয়েছে। তার দুই হাতের কবজিতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। হত্যার রহস্য উদঘাটন ও দুর্বৃত্তদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category