• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

ঝিনাইদহে এপেক্স জেলা ০৬ এর ৪০ তম কনভেনশন অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
ঝিনাইদহে এপেক্স জেলা ০৬ এর ৪০ তম কনভেনশন অনুষ্ঠিত
ঝিনাইদহে এপেক্স জেলা ০৬ এর ৪০ তম কনভেনশন অনুষ্ঠিত

দি ন্যাশনাল এসোসিয়েশন অব এপেক্স ক্লাব বাংলাদেশের পৃষ্টপোষকতায় এবং এপেক্স ক্লাব অব নবগঙ্গার সহযোগিতায় এপেক্স জেলা ০৬ এর আয়োজনে ঝিনাহদহে ৪০ তম কনভেনশন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার সময় সানসিল্ক ইন্টারন্যাশনাল হোটেলে দিনব্যাপী এ কনভেনশন অনুষ্ঠিত হয়।

এপেক্স ক্লাব জেলা ০৬ এর গভর্নর এপেক্সিয়ান শাহনাজ পারভিন সেতুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক আব্দুল কাদের।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট এপেক্সিয়ান শামসুন নাহার আজিজ লিনা, এপেক্স বাংলাদেশের এনভিপি এপেক্সিয়ান এম সায়েম টিপু, এপেক্স বাংলাদেশের আইপিএনপি এপেক্সিয়ান আব্দুল মতিন সিকদার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এপেক্স বাংলাদেশের এনওয়াইসিডি এপেক্সিয়ান মাকসুদুর রহমান। অনুষ্ঠান কমিটির চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব নবগঙ্গার সভাপতি এপেক্সিয়ান রাশেদ মজুমদার।

খুলনা এপেক্স ক্লাবের সভাপতি আমির হামজা, মেহেরপুর জেলা এপেক্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম বকুল এবং এপেক্স জেলা ৬ এর সভাপতি ও সম্পাদকসহ এপেক্স ক্লাবের বিভি্ন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ অনুষ্ঠানে এপেক্স ক্লাবের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলেচনা করা হয়। ক্লাবের যে সকল কর্মকর্তা ও তাদের আত্মীয় স্বজন মারা গেছেন তাদের জন্য দোয়া ও মাগফিরাত কামনা করা হয়।

অনুষ্ঠানের শেষাংশে জেলা ০৬ এর অধীনে সেরা ক্লাব নির্বাচিত হয় নবগঙ্গা এপেক্স ক্লাব।

সেরা চেন্জওভার, সেরা সম্পাদক ও সেরা ডেলিগেটস এর পুরষ্কার অর্জন করেন মেহেরপুর এপেক্স ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক রফিকুল আলম বকু্ল।

সেরা রিপোর্টিং পুরষ্কার অর্জন করেন খুলনা এপেক্স ক্লাব। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে ক্লাব ও এর কর্মকর্তাদের পুরষ্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে ২০২৫ সালের জন্য এপেক্স ০৬ এর জেলা গভর্নর হিসেবে নির্বাচিত হন খুলনা এপেক্স ক্লাবের সভাপতি আমীর হামজা।

জাতীয় পর্যায়ের প্রতিনিধি ও সকল ক্লাবের প্রতিনিধিরা বুতন ডিজি ০৬ কে অভিনন্দন জানান।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category