• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সন্ধানীর অধ্যক্ষ

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সন্ধানীর অধ্যক্ষ
জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সন্ধানীর অধ্যক্ষ

মেহেরপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান হওয়ার গৌরব অর্জন করেছেন সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ হাবিবুর রহমান। মেহেরপুর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত করা হয় হাবিবুর রহমানকে। এ নিয়ে তিনবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরলেন তিঁনি।
বুধবার মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের কাছ থেকে সনদ ও ক্রেস্ট গ্রহণ করেন সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ হাবিবুর রহমান।
জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠানিকভাবে বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ স্কাউট, শ্রেষ্ঠ গার্লস গাইড, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও সাংস্কৃতিক ইভেন্টে শ্রেষ্ঠদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট এবং প্রাইজমানি প্রদান করা হয়।
পর পর তিনবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ পর্যায়ে) নির্বাচিত হওয়ায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের শুভেচ্ছায় সিক্ত অধ্যক্ষ হাবিবুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category