• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

জুনের মধ্যে রিজার্ভ সংকটসহ সবকিছু স্বাভাবিক হবে : হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
Update : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
জুনের মধ্যে রিজার্ভ সংকটসহ সবকিছু স্বাভাবিক হবে : হানিফ
জুনের মধ্যে রিজার্ভ সংকটসহ সবকিছু স্বাভাবিক হবে : হানিফ

আগামী জুন মাসের মধ্যে রিজার্ভ সংকটসহ সবকিছু স্বাভাবিক হবে উল্লেখ করে মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, আমাদের দেশের কিছু মানুষের মানসিকতা হচ্ছে সুযোগ বুঝে অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য ফন্দি-ফিকির করা। সারা পৃথিবীতে ধর্মীয় উৎসবে সকল শ্রেণি-পেশার মানুষ যেন উৎসবমুখর পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারে সেই জন্য সকল জিনিসপত্রের (পণ্যের) দাম কমিয়ে দেয়। কিন্তু আমাদের দেশে হয় এটার উল্টো।

এটা হচ্ছে আমাদের মানসিকতার সমস্যা। এই মানসিকতার কারণেই মাঝে মধ্যে দেশে দ্রব্যমূল্যের অস্থিরতা সৃষ্টি হয়। সরকারের সামনে কোন বিপদ নেই, আছে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা মোকাবেলার চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে অর্থনীতিকে চাঙ্গা করতে কাজ করছে সরকার। কুষ্টিয়ায় এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।

সোমবার (২২ জানুয়ারি) কুষ্টিয়া সদর উপজেলায় উপজেলায় কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব উপস্থিত ছিলেন।

হানিফ বলেন, দেশের রিজার্ভ আবার উর্ধ্বমুখী। আগামী জুন মাসের মধ্যে রিজার্ভ সংকটসহ সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, অর্থনীতি আবার চাঙ্গা হয়ে যাবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়েও কথা বলেন হানিফ বলেন, যেকোন মূল্যে দব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার কাজ করে যাচ্ছে।

প্রয়োজন হলে কঠোর সিদ্ধান্ত নেবে সরকার। আওয়ামী লীগের নির্বাহী কমিটির বৈঠক সম্পর্কে হানিফ বলেন-নির্বাচনের কারণে নিয়মিত বৈঠকটি হয়নি। এ কারণে আজ সোমবার হচ্ছে। উপজেলা নির্বাচন নিয়েও সেখানে আলোচনা হতে পারে বলে জানান হানিফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category