• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

জাল নোট প্রতিরোধে গাংনীতে আলোচনা সভা

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
জাল নোট প্রতিরোধে গাংনীতে আলোচনা সভা
জাল নোট প্রতিরোধে গাংনীতে আলোচনা সভা

জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিকল্পে মেহেরপুরের গাংনীতে আলোচনা সভা করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক রাজশাহী অঞ্চলের উদ্যোগে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আসল নোট এবং জাল নোটের মধ্যে পার্থক্যসহ নানা বিষয় তুলে ধরা হয়। যার মাধ্যমে একজন মানুষ সহজেই শনাক্ত করতে পারবেন কোনটি জাল আর কোনটি আসল নোট।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের যুগ্ম পরিচালক মোতাহার হোসেন, সহকারী পরিচালক শাহিনুর আলম, সোনালী ব্যাংক চুয়াডাঙ্গা প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার খন্দকার আব্দুস সালাম ও গাংনী শাখার ম্যানেজার বজলুল হুদা।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ীর সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category