• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জেলা পরিষদের শ্রদ্ধা নিবেদন 

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১৫ আগস্ট, ২০২২

১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী  উপলক্ষে মেহেরপুর জেলা পরিষদ উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ সোমবার (১৫ আগষ্ট) দুপুরে মেহেরপুর জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল‍্য অর্পন কর হয়। দিবসটি উপলক্ষ্যে জেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক গোলাম রসুল।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, সহকারী প্রকৌশলী মজিবুর রহমান, উচ্চমান সহকারী শাহীন ইকবালসহ জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আলী, মোঃ মুনছুর আলী, আইয়ুব আলী, তােফাজ্জেল হক, মোঃ তৌহিদ মুর্শেদ অতুল, মজিরুল ইসলাম, শওকত আলী প্রমুখ।

আলোচনা পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকলের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category