• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে মেহেরপুরে দুই সার ডিলারকে জরিমানা

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে মেহেরপুরে দুই সার ডিলারকে জরিমানা
জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে মেহেরপুরে দুই সার ডিলারকে জরিমানা

চড়ামূল্যে সার বিক্রি রশিদ প্রদান না করা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় মেহেরপুরের দুই সার ডিলারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার দুপুরে সদর উপজেলার থানা রোড ও উপজেলা গেট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযুক্ত দুটি প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করা হয়েছে ৬৫ হাজার টাকা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক অধিক দামে সার বিক্রয়ের অভিযোগে থানা রোডে মেসার্স হোসেন ট্রেডার্স নামক সার কীটনাশক বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসময় চড়া দামে সার বিক্রির প্রমান পাওয়া ছাড়াও সার ক্রয় বিক্রয়ের পাকা রশিদ না রাখার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক কাশেম আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ৫ হাজার  টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, উপজেলা গেটের সামনে মেসার্স শাহাবুদ্দিন খান এন্ড ব্রাদার্স নামক বিএডিসি সারের দোকানে অভিযান চালানো হয়। এসময় চড়া দামে সার বিক্রি,  সার বিক্রয়ের স্টক রেজিস্টার ও ভাউচারে টিএসপি সারের গড়মিল পাওয়া যায়। প্রতিষ্ঠানটির মালিক চড়া দামে সার বিক্রির কথা স্বীকার করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ও ৪৫ ধারায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি তামিম খান এবং মেহেরপুর জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category