• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের মুজিবনগর পরিদর্শন

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
মুজিবনগর পরিদর্শন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের মুজিবনগর পরিদর্শন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ মো: মশিউর রহমান মুজিবনগর পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (৮ নভেম্বর) বিকালে তিনি কুষ্টিয়া থেকে মুজিবনগরে এসে পৌঁছুলে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরে তিনি মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। স্বাধীনতার সূতিকাগার বাংলাদেশের প্রথম রাজধানী মুজিবনগরে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত বিভিন্ন স্থাপনা তিনি ঘুরে দেখেন।

এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডীন প্রফেসর ডঃ মোহাম্মদ নাসিরউদ্দীন, জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান, তথ্য প্রযুক্তি দপ্তর এর পরিচালক মমিনুল ইসলাম, কলেজ মনিটরিং এন্ড ইভালুয়েশন দপ্তরের পরিচালক রফিকুল আকবর তার সফর সঙ্গী ছিলেন।

পরিদর্শন শেষে বুধবার কুষ্টিয়া দৌলতপুর কলেজে শিক্ষকদের কর্মশালায় যোগদানের জন্য কুষ্টিয়ার উদ্দেশ্যে মুজিবনগর ত্যাগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category