• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

জাতীয় নির্বাচন উপলক্ষে দৌলতপুরে বিএনপির বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
জাতীয় নির্বাচন উপলক্ষে দৌলতপুরে বিএনপির বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত
জাতীয় নির্বাচন উপলক্ষে দৌলতপুরে বিএনপির বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত

কুষ্টিয়ার দৌলতপুরে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পরিকল্পনা নির্ধারন করতে দৌলতপুরে বিএনপির বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারাগুনিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লার সভাপতিত্বে কর্মী সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা ঘরে ঘরে পৌছে দেওয়ার আহবান জানানো হয়। বক্তারা বলেন, আগামী ফেব্রুয়ারীতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে সামনে রেখে করনীয় নির্ধারণ, বিএনপি ধানের শীষে ভোট চাওয়া এবং ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে কর্মকৌশল ও বাস্তবায়নের পরিকল্পনা নির্ধারণ করা হয়।

বক্তারা আরো বলেন, বিগত ১৭ বছর ধরে ফ্যাসিষ্টদের দু:শ্বাসনে বিএনপি নেতাকর্মী নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। মামলা হামলার পাশাপাশি এলাকা ছাড়া হয়েছেন শত বিএনপি নেতাকর্মী। বিএনপির দুর্দিনে অসহায় এসব নেতাকর্মীর একমাত্র কান্ডারী ছিলেন রেজা আহমেদ বাচ্চু মোল্লা। নেতাকর্মীদের জামিন থেকে শুরু করে দলীয় কার্যক্রম শক্ত হাতে পরিচালনা করে দৌলতপুরকে বিএনপির ঘাটিতে পরিচালনা করেছেন তিনি।

নেতারা বলেন, বিএনপির হাল ধরে রাখা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লার উপর তারা আস্থা রাখতে চান। আগামী নির্বাচনে রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে ধানের শীষের প্রার্থী হিসেবে চান দৌলতপুর বিএনপির নেতাকর্মীরা।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি রুহুল কুদ্দুস, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি রেজাউল করীম, সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম, রিয়াজুল ইসলাম, নজরুল ইসলাম, আকবর আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ, আতাউর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান লস্কর, হারুন অর রশিদ, অধ্যক্ষ রেজাউল করীম, সাবেক প্রচার সম্পাদক জহুরুল করীম বিশ্বাস, উপজেলা যুবদলের আহবায়ক বেনজির আহসেমদ বাচ্চু, যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আসাদুল হক, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাসুদুজ্জামান রুবেলসহ উপজেলার ১৪ ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারন সম্পাদকসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category