• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

জয় বাংলা ও হাসিনা আসবে ফিরে লেখা সরকারি অফিসের দেওয়ালে 

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
জয় বাংলা ও হাসিনা আসবে ফিরে লেখা সরকারি অফিসের দেওয়ালে
জয় বাংলা ও হাসিনা আসবে ফিরে লেখা সরকারি অফিসের দেওয়ালে

মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি অফিসের দেওয়ালে “শেখ হাসিনা আসবে ফিরে” এবং“জয় বাংলা” স্লোগান লেখা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আতংক সৃষ্টির লক্ষ্যে দেওয়াল লিখন করেছে দাবি করে আইনী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বিএনপি। রবিবার (০৫ জানুয়ারি) দিবাগত রাতের কোন এক সময় অজ্ঞাতরা দেওয়াল লিখন করে।

গাংনী উপজেলা পরিষদের মধ্যে অবস্থিত মাহিলা বিষয়ক ও সমাজসেবা, খাদ্য অফিস, সাব রেজিষ্ট্রি অফিস এবং নির্বাচন অফিসের দেওয়ালে লেখা হয়েছে- “হাসিনা আসবে ফিরে” এবং “জয় বাংলা’। লাল কালি দিয়ে বড় অক্ষরে হাতে লেখা হয়েছে। অফিসগুলোর প্রবেশ পথ এবং দেওয়ালের বিভিন্ন স্থানে আজ সোমবার সকালে লেখাগুলোর নজরে পড়ে স্থানীয়দের। এ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তোলপাড়। ঘটনাস্থল পরিদর্শন করে দেওয়াল লিখনের প্রতিবাদ জানিয়েছে বিএনপি নেতৃবৃন্দ।

এ বিষয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন, বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category