জনস্বার্থ সংশ্লিষ্ট সঠিক ও তথ্যভিত্তিক সংবাদসমুহ জনগণ, যথাযথ কর্তৃপক্ষ ও নীতি নির্ধারকদের কাছে উপস্থাপনের ক্ষেত্রে গণমাধ্যমগুলো ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে বেসরকারি উন্নয়ন সংস্থা এবং গণমাধ্যগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করা প্রয়োজন।
আজ বৃহষ্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট এর কৈবর্ত সভাকক্ষে মতবিনিময় সভায় উপস্থিত আলোচকগণ এ কথা বলেন।
ডাব্লিউবিবি ট্রাস্ট এর পরিচালক গাউস পিয়ারীর সভাপতিত্বে ও মিডিয়া কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ডাব্লিউবিবি ট্রাস্ট এর সিনিয়র প্রকল্প কর্মকর্তা সামিউল হাসান সজীব। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ডাব্লিউবিবি ট্রাস্ট এর হেড অব প্রোগ্রাম সৈয়দা অনন্যা রহমান, প্রকল্প ব্যবস্থাপক নাঈমা আকতার। এসময় গণমাধ্যম প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতির সংবাদ সংবাদপত্রের সম্পাদক রাসেল আহমেদ, ঢাকা এক্সপ্রেসের, নির্বাহী সম্পাদক সোহেল অতল, জাতীয় দৈনিক সরেজমিনের বার্তা সম্পাদক মো. রিপন হাওলাদার, দুর্নীতির সন্ধানে সংবাদপত্রের সম্পাদক এসএম উজ্জ্বল হোসেন, জাতির সংবাদ সংবাদপত্রের সম্পাদক রাসেল আহমেদ, জনপ্রশাসন সংবাদমাধ্যমের চিফ রিপোর্টার মাখদুম সামি কল্লোল, ভোরের ডাক সংবাদপত্রের স্টাফ রিপোর্টার মো. বায়েজিদ মুনশী, বিডি ২৪ লাইভ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার সাইফুল আলম সরকার।
অনুষ্ঠানে জনস্বাস্থ্য বিষয়ক নানামুখী কাজের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং সংকট থেকে উত্তোরন পথ নিয়ে আলোচনা করা হয়। জনস্বাস্থ্য উন্নয়নে তামাক নিয়ন্ত্রণ, শব্দ দূষন নিয়ন্ত্রণ, ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ, হেলথ প্রমোশন, পরিবেশ, পরিকল্পিত নগরায়ন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে মোবাইল প্লে- গ্রাউন্ড নিরাপদ যাতায়াত, নিরাপদ খাদ্য, পানি ও স্যানিটেশন, মাঠ- পার্ক, জলাশয় সুরক্ষা, কৃষকের বাজার, স্কুল গার্ডেনিং, মোবাইল প্লে-গ্রাউন্ড, ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের অধিকার, জেন্ডার এবং বাসযোগ্য নগর গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচা করা হয়। এসময় গণমাধ্যমকর্মীদেরও পেশাগত দায়িত্বশীলতা ও অনুসন্ধানী ভূমিকা আরও জোরদার করা প্রয়োজন। ভবিষ্যতেও গণমাধ্যমের সাথে নিয়মিত সংলাপ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।