• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
১৫ বছরের লড়াইয়ে নিঃস্ব পরিবার: টাকার অভাবে অনিশ্চিত সাজ্জাদের চিকিৎসা মেহেরপুর র‍্যাবের অভিযানে ভারতীয় সিরাপ ও নগদ টাকা উদ্ধার বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার

চুয়াডাঙ্গায় মহান বিজয় দিবস পালন

পলাশ উদ্দীন, চুয়াডাঙ্গা:
Update : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
চুয়াডাঙ্গায় মহান বিজয় দিবস পালন
চুয়াডাঙ্গায় মহান বিজয় দিবস পালন

চুয়াডাঙ্গা বহুমুখী মানব কল্যাণ সংস্থার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে শোভাযাত্রা পুষ্পার্ঘ অর্পণ করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৭ টায় শহরের একাডেমি মোড়স্থ বহুমুখী মানব কল্যাণ সংস্থার কার্যালয় থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহীদ হাসান চত্বরে গিয়ে শেষ হয়। পরে শহীদ বেদিতে পুষ্পার্ঘ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বহুমুখী মানব কল্যাণ সংস্থার জেলা কমিটির সভাপতি অধ্যাপক সিদ্দিকুর রহমান, সংস্থার নির্বাহী পরিচালক সাংবাদিক বিপুল আশরাফ, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, সাংবাদিক রফিক রহমান, পলাশ উদ্দিন, অ্যাডভোকেট মনিবুল হাসান, প্রজেক্ট কো অডিনেটর নাঈম সরোয়ার প্রমুখ। এছাড়া মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও মাগুড়ায় বহুমুখী মানব কল্যাণ সংস্থার আয়োজনে বিজয় দিবসটি পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category