• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

চুয়াডাঙ্গা মুক্ত দিবস পালন

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
চুয়াডাঙ্গা মুক্ত দিবস পালন
চুয়াডাঙ্গা মুক্ত দিবস পালন

৭ই ডিসেম্বর চুয়াডাঙ্গা মুক্ত দিস। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করে চুয়াডাঙ্গাকে পাক-হানাদারমুক্ত করে।
৯ মাস যুদ্ধের পর ৬ ডিসেম্বর রাতে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের একমাত্র যোগাযোগ সেতু মাথাভাঙ্গা ব্রীজে বোমা বিষ্ফোরণ ঘটায় পাক সেনারা। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে চুয়াডাঙ্গা জেলাকে পাকিস্তানি সেনাদের ঘাঁটি স্থাপন করার পরিকল্পনা করে শত্রুরা। এ খবর মুক্তি সেনারা জানতে পারলে প্রতিরোধ গড়ে তোলে। মুক্তিযোদ্ধাদের আক্রমণে পিছু হটতে বাধ্য হয় পাকিস্তানি বাহিনী। জেলা থেকে বিতাড়িত করা হয় তাদেরকে।

৭ ডিসেম্বর সকালে বিজয়ের বেশে চুয়াডাঙ্গায় প্রবেশ করেন মুক্তিযোদ্ধারা। স্বদেশের পতাকা উড়িয়ে আনন্দ উল্লাস করেন এলাকার মুক্তিকামী মানুষ।

দেশ স্বাধীন হওয়ার পর পেরিয়ে গেছে অনেক বছর। অথচ মুক্তিযুদ্ধের বহুল আলোচিত চুয়াডাঙ্গায় কোনও স্মৃতিসৌধ নেই। ১৯৯৪ সালে শহীদ হাসান চত্বরে একটি স্মৃতিসৌধ নির্মিত হলেও তা অবৈধ স্থাপনা হিসেবে ২০০১ সালে ভেঙ্গে ফেলা হয়। মুক্তিযোদ্ধারা মনে করেন নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের স্বাধীনতা সম্পর্কে জানাতে স্মৃতি স্তম্ভের প্রয়োজনীয়তা অপরিসীম।

দিবসটি উপলক্ষে আজ সকালে ৭টায় শহরের শহীদ হাসান চত্বরের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category