• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

চুয়াডাঙ্গায় জাতীয় সমবায় দিবস পালিত

পলাশ উদ্দীন, চুয়াডাঙ্গা
Update : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
চুয়াডাঙ্গায় জাতীয় সমবায় দিবস পালিত
চুয়াডাঙ্গায় জাতীয় সমবায় দিবস পালিত

‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শনিবার দুপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমবায় ব্যাংক চত্বরে এসে শেষ হয়। পরবর্তীতে সমবায় ব্যাংক চত্বরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শিরিন নাইম পুনম। এসময় সমবায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিভিন্ন সমবায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category