• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

চাচীর যানাযা থেকে ফেরার পথে লাশ হলেন বৃদ্ধ

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২৬ জুন, ২০২৩
চাচীর যানাযা থেকে ফেরার পথে লাশ হলেন বৃদ্ধ
চাচীর যানাযা থেকে ফেরার পথে লাশ হলেন বৃদ্ধ

চাচীর দাফন শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কৃষক আয়ুব হোসেন (৬৫)। আজ সোমবার (২৬ জুন) দুপুরে মেহেরপুরের গাংনী ঈদগাহ পাড়া নামক স্থানে মাটি বোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে মারা যান তিনি। আয়ুব হোসেনের বাড়ি উপজেলার গোপালনগর গ্রামে। পুলিশ ঘাতক যানবাহন ও চালককে আটকের চেষ্টা করছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার কালিগাংনী গ্রামে আয়ুব আলীর চাচী মারা যায়। ছেলে তোহিদুল ইসলামের মোটর সাইকেল যোগে কালিগাংনী গ্রামে চাচীর দাফন শেষে বাড়ি ফিরছিলেন আয়ুব হোসেন। গাংনী-হাটবোয়ালিয়া সড়কে গাংনী ঈদগাহপাড়ায় মাটি বহনকারী একটি ট্রাক্টর ট্রলিকে ওভারটেক করার চেষ্টা করে তোহিদুল। এসময় সামনে থেকে আসা ব্যাটারি চালিত ইজিবাইকের সাথে মোটর সাইকেলের ধাক্কা লাগে। মোটর সাইকেল ছিটকে পড়েন চলন্ত ট্রাক্টর ট্রলির চাকার নিচে। এতে গুরুতর জখম হন তিনি। স্থানীয় লোকজন আয়ুব হোসেনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এ ঘটনায় সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যায় ছেলে তোহিদুল ইসলাম।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনার জন্য দায়ী ইজিবাইক ও ট্রাক্টর ট্রলি আটকের চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category