• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে মেয়েকে হত্যার দায়ে পিতার যাবজ্জীবন কারাদন্ড গ্যাস প্লান্ট বিস্ফোরণে নিহত গাংনীর রেমিটেন্সযোদ্ধা রাজুর বাড়িতে শোকের মাতম মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানে ৪০ হাজার টাকা জরিমানা গাংনীর সীমান্তে বিজিবির অভিযানে ৯৭ বোতল ফেয়াডিল সিরাপ উদ্ধার পাট বীজ উৎপাদনের ভরা মৌসুমে বন্ধ ঝিনাইদহ পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয় গুলশান সেন্ট্রাল পার্কের ব্যবস্থাপনা চুক্তি কেন বেআইনি ঘোষণা করা হবে না: হাইকোর্টের রুল গাংনী বাস স্ট্যান্ড এলাকায় দুটি বিস্ফোরণ, অবিষ্ফোরিত ১ টি টাইম বোমা সদৃশ বস্তু উদ্ধার শৈলকুপায় আধিপত্য ও জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত- ১০ দৌলতপুরে কবর থেকে পীর শামীমের লাশ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা কেপটাউনে ১৬তম বিশ্ব নিরাপত্তা সম্মেলনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

গ্যাস প্লান্ট বিস্ফোরণে নিহত গাংনীর রেমিটেন্সযোদ্ধা রাজুর বাড়িতে শোকের মাতম

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
গ্যাস প্লান্ট বিস্ফোরণে নিহত গাংনীর রেমিটেন্সযোদ্ধা রাজুর বাড়িতে শোকের মাতম
গ্যাস প্লান্ট বিস্ফোরণে নিহত গাংনীর রেমিটেন্সযোদ্ধা রাজুর বাড়িতে শোকের মাতম

রাশিয়ায় গ্যাস  প্ল্যান্ট বিস্ফোরণের ঘটনায় নিহত আলাল হোসেন রাজুর মরদেহ টানা ১৫ দিন পর নিজ বাড়িতে পৌঁছেছে ৷ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার সময়  ঢাকা শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আলাল হোসেন রাজুর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত আলাল হোসেন রাজু মেহেরপুর জেলার গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামের খাইরুল ইসলাম খেড়ু মন্ডলের ছোট ছেলে। প্রায় ১৪ মাস আগে পরিবারের স্বচ্ছলতা ফেরাতে রাশিয়ায় যান তিনি ৷সেখানে গ্যাস প্লান্টে কর্মরত থাকা অবস্থায় গত ২৫শে আগস্ট গ্যাস প্লান্ট বিস্ফোরণ ঘটে৷ এতে আলালসহ অনেকেই নিহত হয় ৷ তিনদিন পর ঘটনস্থল থেকে উদ্ধার হয় আলাল হোসেন রাজুর মরদেহ ৷দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে ১৫ দিন পর বুধবার দুপুর আড়াইটার দিকে তার মরদেহ পৌঁছেছে নিজ বাড়িতে ৷ রাজুকে শেষবারের মতো দেখতে ভিড় করেন আত্মীয়-স্বজনসহ প্রতিবেশীরা ৷ বিকেল পাঁচটায় নিজ গ্রামে জানাজা শেষ দাফন সম্পন্ন করা হয়েছে ৷ এই ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category