• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গোপালগঞ্জে পাট চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
গোপালগঞ্জে পাট চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
গোপালগঞ্জে পাট চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

গোপালগঞ্জে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১জুলাই) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক (শস্য) সনজয় কুমার কুন্ডু, মুখ্য পরিদর্শক আশরাফি জাহারীয়া, উপজেলা কৃষি অফিসার মাফরোজা আক্তার।
গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর আয়োজিত এ প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলার ৭৫ জন পাটচাষী অংশ গ্রহণ করেন। প্রধান অতিথি উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাট চাষ ও পাট পচানোর বিষয়ে চাষীদেরকে অবগত করান। এছাড়াও চাষীদের নানা সমস্যার কথা শুনে তার প্রয়োজনীয় পরামর্শ দেন।

অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ লুৎফর রহমান, গোপালগঞ্জ সদর উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মেহেদী হাসানসহ বিভিন্ন দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category